1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা কাউখালীতে ব্রি ধান ১০৩ এর বাম্পার ফলন হয়েছে/কৃষকদের মুখে হাসি বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো সামিউল ইসলাম সামির হারানো মোবাইল ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধের উপর গণ শুনানি অনুষ্ঠিত ডিজি স্বাস্থ্য এর মহানুভবতায় পুণবহাল হলেন মমোকহার চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন মাদারীপুর ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার যুবক গ্রেফতার দুর্নীতি- প্রতিদিনের জীবনে নগ্ন বাস্তবতা কলাপাড়ায় প্রতিদিন কোটি টাকার বামন চিংড়ি বিক্রি আজ ১১ই ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ভেজাল   গুড়ের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ভেজাল  খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।এ সময় ভেজাল  গুড় তৈরিতে অভিযুক্ত আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামের দুই ব্যক্তিকে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভেজাল  খেজুরের গুড় সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লক্ষ টাকা মূল্য মানের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান।
জানা যায়,  অভিযুক্ত আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন যাবত ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান জানান, নকল খেজুরের গুড়ের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com