1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

ফরিদপুরে মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিংয়ে ওসি

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান শাগের শাহ্ মেলার মাঠ শনিবার (২৩ মার্চ) বিকেলে পরিদর্শন করেন বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম।
এসময় তিনি মেলা কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। মেলা কমিটির সদস্যদের তিনি বলেন, মেলা করেন কিন্তু যথাযথ নিয়ম মেনে। মেলা চলাকালীন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেলা করলে মেলা বন্ধ করতে বাধ্য হবো আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে।
এদিকে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করেন ওসি মো. শহিদুল ইসলাম।ওসি তার ফোর্স নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান, কাচাবাজার, মাংসের দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন।
এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পক্ষ থেকে এই বাজার মনিটরিং। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নিয়মিত নজরদারির অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করা হয়েছে। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com