1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

ফরিদপুরে সমর্থকদের মারধোরের ঘটনার প্রধান আসামী গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে
ফরিদপুর সদরের (৩ আসন) কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ.কে.আজাদের সমর্থকদেরকে মারধরের মামলায় প্রধান আসামী সাবেক মেম্বার মোঃ ছোহরাব শেখ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতায়ালী থানার ওসি এম এ জলিল জানান, শনিবার রাতে  কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকার ইয়াছিন বেপারীর চায়ের দোকানে হামলার ঘটনায় আহত মোঃ আলমগীর প্রধানিয়া (৩০) রবিবার একটি লিখিত অভিযোগ প্রদান করেন। তার অভিযোগটির সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলায় রুপান্তর করা হয়েছে। এদিকে রবিবার রাতেই অভিযান চালিয়ে ছোহরাব শেখকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর ৩ আসনের নৌকার প্রার্থী প্রার্থী শামীম হকের সমর্থক মোঃ ছোহরাব শেখ এই আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থক মোঃ আলমগীর প্রধানিয়ার উপর শনিবার রাত ৯ টার দিকে ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে তাদের উপরে দেশিয় রামদা, ছ্যান, লাঠি, হকস্টিক দিয়ে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় রবিবার বিকালে মোঃ আলমগীর প্রধানিয়া (৩০) ফরিদপুর কোতায়ালী থানায় ৯ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাত করে  একটি সাধারন ডায়েরি করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com