1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী

ফরিদপুর ১ আসনের যাচাই-বাছাইতে বৈধ ৫ স্বতন্ত্র ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছায় শেষে ২ স্বতন্ত্র প্রার্থীর বাতিল এবং পাঁচটি বৈধ বলে ঘোষনা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা। রবিবার  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে ফরিদপুর-১ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই  অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগক কৃক এর হলফ নামায় স্বাক্ষার না থাকায় তারটা বাতিল করা হয়। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আরিফুর রহমান দোলনের ফরমে মনোনিত প্রার্থীর ঘর ফাঁকা থাকায় তারটাও বাতিল বলে ঘোষনা দেন রির্টানিং অফিসার। অপর দিকে আসনটির বিএনএম এর প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের দুটি স্বাক্ষকের কিছুটা অমিল থাকায় তার মনোনয়ন পত্র স্থগিত করা হয় পরে তিনি পুনরায় তার স্বাক্ষর করে দেওয়ায় তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষনা করা হয়।
এছাড়া আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাকির পার্টিরৃ মনোনয়ন পত্রে কোন ধরনের ত্রুটি না পাওয়া সেগুলোতে বৈধ বলে ঘোষনা করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন পুলিশ সুপার মোঃশাহজাহান, জেলা সিনিয়ার নির্বাচন কর্র্মকর্তা  মোঃহাবিবুর রহমানসহ আসনটি প্রার্থীরা। বাতিল হওয়া মনোনয়ন পত্র গুলো আপিলের সুযোগ রয়েছে বলে জানান রিটানিং অফিসার।
উল্লেখ্য ফরিদপুর-১ আসনের প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাতীয় পাটির মোঃআক্তারুজ্জামান, জাকের পাটির মোঃআঃরউফ মোল্লা, বাংলাদেশ সুপ্রিম পাটির নুর ইসলাম শিকদার।
আওয়ামীলীগের ফরিদপুর ১ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জানান, অংশগ্রহন মুলক নির্বাচন করতে বাতিল হওয়া মনোনয়ন আপিলের মাধ্যমে সকলের মনোনয়ন বৈধ হোক সেটা কামনা করি ও সকলকে স্বাগত জানায়। আর অবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকের ভোট দিয়ে নির্বাচিত করুক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com