1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের ভাই শাহরিয়ার পর্নোগ্রাফি আইনে গ্রেফতার কয়রায় লবণের আগ্রাসন রুখতে বসতি ও কৃষিজমি বাঁচাতে নীতি সংলাপ বাগাতিপাড়ায় দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধানের পালা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা শেরপুর নকলায় কম্বল ও হুইলচেয়ার বিতরণ কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্মপাশায় বোরো ফসলরক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাঠালিয়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফুলবাড়ীতে পালন হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার হাজার বছরের এতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে বৈশাখী মেলা।

এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনের এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

এতে অন্যান্যর মধ্যে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নাজমুস সাকিব সজীব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী বাদশা, সাধারন সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন, আওয়ামী লীগনেতা শিল্পপতি ওয়াহেদ আলী।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও কর্মচারীরা।

সভার সিদ্ধান্ত মতে, পহেলা বৈশাখে উপজেলা চত্বরে সকাল সাড়ে ১০ টা থেকে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে র‌্যালী, বৈশাখী মেলা ও বিকেল ০৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও বৈশাখী মেলায় যাতে করে বিভিন্ন জিনিসপত্রের দোকান বসে এর জন্য দোকানিদের মেলায় অংশগ্রহণের জন্য মাইকিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজন জানায় যে, গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি বর্তমানে আধুনিকতার ছোয়ায় প্রায় বিলুপ্ত হতে চলছে। আমরা বাঙ্গালী হিসেবে আমাদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি ধরে রাখা খুবই জরুরী। বর্তমানে ফুলবাড়ী উপজেলা প্রসাশনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এ ধরনের কর্মসূচি হাতে নেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকার সাধারন মানুষ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com