1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫

ফুলবাড়ীতে প্রকৃতির শোভা বর্ধনে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

মো. নাজমুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাল-সবুজের প্রকৃতির শোভা বর্ধনে স্থানীয় কবি-লেখক ও সাংবাদিকরা কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের এক কর্মসূচী গ্রহণ করেছে।দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ব্যানারে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর সাংবাদিক ও ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর কবি ও লেখকরা। এই কর্মসূচীর উদ্বোধন করা হয় রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায়।ফুলবাড়ী উপজেলার শেষ প্রান্তরের ভারত সীমান্ত সংলগ্ন আনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মসূচীর শুভ সূচনা করেন কবি-লেখক ও সাংবাদিকরা।

উদ্বোধনী কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, ফ্রেন্ডস ফোরামের আহবায়ক চারণ কবি আজিজুল হাকীম মন্ডল, ফ্রেন্ডস ফোরামের যগ্ম আহবায়ক কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, সদস্য সচিব, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ।আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর কোষাধ্যক্ষ, ফ্রেন্ডস ফোরাম সদস্য সাংবাদিক মাইদুল ইসলাম, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সাহিত্য সম্পাদক লেখক আদনান মানিক, সদস্য ও কিশোর কবি আবু আনাস।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলেপ উদ্দিন, সহকারী শিক্ষক ইলিয়াছ হোসেন, আব্দুর রহমান, আলমগীর হোসেন, লুৎফর রহমান, জায়দুল হক, জালাল উদ্দিন, আব্দুল মান্নান প্রমূখ।উদ্বোধন কর্মসূচীর পর ওইদির দুপুরে ফুলবাড়ী সদরের উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষ্ণচূড়া চারা রোপণ কর্মসূচী পালন করেন কবি-লেখ ও সাংবাদিরা।এতে অন্যান্যর মধ্যে উপস্থিত উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলাম হিরু, সহকারী প্রধান শিক্ষক মানিক মিয়া, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সাধারন সম্পাদক সহকারী শিক্ষক অনিল চন্দ্র রায়সহ সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, আখেরুজ্জামান, আমানত আলী, বেলিউর রহমান, হাফিজুর রহমান প্রমূখ। কবি-লেখক ও সাংবাদিকদের প্রকৃতির শোভা বর্ধন মানুষের মাঝে বিলিয়া দেয়া এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমী মানুষ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com