1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

ফেন্সিডিল সহ মাদক কারবারি

জামিল হাসান জামিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০ বোতল ফেন্সিডিলসহ জেনারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী শিবগঞ্জ ডিগ্রী কলেজ এলাকা থেকে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয় করার সময় ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

এসময় শহিদুল ইসলাম (৩৫) নামে আরো একজন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানার এসআই এহসানুল করিম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করে।

আটককৃত জেনারুল ইসলাম (৩২) হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া গ্রামের ফরিজ উদ্দীনের ছেলে। অপর আসামি একই উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তিনি পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ২০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সদর থানায় দু’জনের নাম উল্লেখ করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। জেনারুল আটক হলেও অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com