1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় অন্য আসনের প্রার্থীকে ভোট দিলেন হিরো আলম

ফাহিম মাহদি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম প্রার্থী হলেও ভোট দিয়েছেন বগুড়া- ৬ আসনে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে হিরো আলম বলেন, ‘বগুড়া- ৬ আর বগুড়া-৪ আসনে কাছাকাছি। আমি এই আসনে ভোট প্রদান করে গর্বিত। নিজেকে ভোট দিতে পারিনি এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে তবে ভোটার উপস্থিতি কম।’
তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু যদি কারচুপি হয় তাহলে সেখানে আর কিছু বলার থাকে না। কাল আমার বাড়ির ২০০ গজ সামনে ককটেল বিস্ফোরণ করেছে। কিন্তু আমি এতে ভয় পাইনি। কারণ আমি ভয় পেলে ভোট করবে কে?
হিরো আলম ২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং গত বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম।
এরমধ্যে বগুড়া-৪ আসনে ১৪দলীয় জোটের শরিক জাসদের একেএম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান। এরপর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। দ্বাদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কনটেন্ট ক্রিয়েটর।
এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে থাকছেন বর্তমান সংসদ সদস্য, ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com