1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে
বগুড়ায় প্রকাশ্যে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের চকফরিদ কলোনী এলাকায় অগ্রনী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে৷

নিহতের নাম আজহারুল ইসলাম শান্ত (২৪)। তিনি সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। এছাড়াও সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রীতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতো শান্ত।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, পিপিএম।
পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘ শান্তর একাধিক মামলার চার্জশীটভুক্ত আসামি। তার নামে মাদক, ছিনতাই, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসা অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’
নিহতের ভাই হাসিবুল ইসলাম বলেন, ‘ শান্ত এবং তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করতো। বিকালে ইন্টারনেটের কাজ করার জন্য বাসায় থেকে বের হয় শান্ত। সে ফোনে জানায় কিছুক্ষণ পরেই বাসায় ফিরবে। পরে শুনি তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। ‘
তিনি আরও বলেন, ‘কারও সাথে প্রকাশ্য শত্রুতা আছে কিনা তা আমরা জানিনা। তবে শুনছি এলাকায় একটা গ্রুপের সাথে কোন একটা বিষয় নিয়ে শান্তর কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর বেশি আমরা জানিনা।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com