1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী জাবিতে ধর্ষণচেষ্টা: সাংবাদিকদের ছবি প্রদানে বাধা, এআই এনহ্যান্সড ছবিতে বিভ্রান্তি জামায়াতের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে: জামায়াত আমির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা শাপলা চত্বর হত্যা মামলা: দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল

বগুড়ায় মঙ্গলবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
বগুড়ায় শীতের তীব্রতার কারণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলায় মৌসুমের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস।সোমবার জেলা শিক্ষা অফিসার হযরত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এর আগে ২২ জানুয়ারি সোমবার জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।তিনি জানান, সকালে জেলায় এ মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মাসজুড়েই এমন অবস্থা থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, ‘জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সব উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।’জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।’জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, পরিপত্র অনুযায়ী দুই শিক্ষা অফিসার তাদের ডিজির সঙ্গে কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com