1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে শিক্ষক‌দের কর্মবির‌তি

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে তৃতীয় দিনের মতো কর্মবির‌তি পালন ক‌রে‌ছেন শিক্ষকেরা। অর্থ মন্ত্রণালয়ের জা‌রি পেনশন সংক্রান্ত প্রত‌্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত‌্যাহার, সুপার গ্রেডে বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষক‌দের অন্তর্ভু‌ক্তিকরণ এবং শিক্ষক‌দের জন‌্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি‌তে বাংলা‌দেশ বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষক স‌মি‌তি ফেডা‌রেশ‌নের আহ্বা‌নে কর্মবির‌তি ও অবস্থান কর্মসূচি পালন করে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষক স‌মি‌তি।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একা‌ডে‌মিক ভব‌নের নিচ তলায় আজ সকাল ৯টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবির‌তি পালন ক‌রেন শিক্ষকেরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন চৌধুরী দেশ বুলেটিন কে জানিয়েছেন, দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের কর্মবিরতি চলমান রয়েছে। কর্মবিরতিতে পরীক্ষা মুক্ত থাকবে। ত‌বে ৩০ জুন পূর্ণ দিবস কর্মবির‌তি পালন কর‌বেন ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষক স‌মি‌তি। এ ছাড়া ১ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতির কথা জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com