অদ্য ১১ ফেব্রুয়ারি (রবিবার) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে কুষ্টিয়া ০২ (মিরপুর, ভেড়ামারা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আরেফিন কে ফুলেল শুভেচছা জানিয়ে সংবর্ধনা ও উক্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিুল হক মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুষ্টিয়া ০২(মিরপুর ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, আলহাজ্ব কামারুল আরেফিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আবদুল হালিম, সংসদ সদস্য কামারুল আরেফিনের সহধর্মিনী দিশা আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরিনা হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।