1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

বাউফলে জমি জমা নিয়ে সংঘর্ষ- নিহত ২

নুরুদ্দিন আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে  সেলিম মুন্সি (৪৫) ও আলাউদ্দিন মুন্সি (৫০) নামের  দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার ২৬/১২/২০২৩ খ্রিঃ রাত সাড়ে ১০ টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।উক্ত ঘটনায় ফুলবানু (৪৭) ও মার্জিয়া নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায় জমিজমা নিয়ে  সেলিম মুন্সী গংয়ের সাথে তার চাচাতো ভাই  আলাউদ্দিন গংয়ের বিরোধ চলছে। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী  নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে আলাউদ্দিন মুন্সী গং তার উপর অতর্কীত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করে। ঘটনার সময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তিনি হামলার স্বীকার হয়ে মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছে। আর এ বিরোধের জের ধরেই সেলিম মুন্সীর  উপর তারা হামলা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কিভাবে মারা গেছে তা বলতে পারবোনা।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন,দুই পরিবারের পক্ষ থেকে দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com