1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

বাউফলে পতিতা বৃত্তির রমরমা ব্যবসা।

নুরুদ্দিন আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে
বাউফল পৌরসভার চারটি পয়েন্টে পতিতা বৃত্তির রমরমা ব্যবসার অভিযোগ পাওয়া গিয়েছে। জানা গেছে প্রশাসনের নাকের ডগায়  বাউফল সরকারি কলেজের পিছনে,বাউফল মহিলা ডিগ্রী কলেজের পাশে, বাউফল পৌরসভার ৭ নং ওয়ার্ড এবং গোলাবাড়ি ব্রিজের অপরপ্রান্তে ভাড়া বাসায় পতিতা বৃত্তির রমরমা ব্যবসা জমে উঠেছে, রবিবার ১৭-১২-২০২৩ সকালে বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডের গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন খলিলুর রহমানের বাসায় পতিতা বৃত্তির সন্ধান পেয়ে এলাকাবাসী জসিম বেপারী (৪৩) ও শারমিন আক্তার (২০) নামে দুজনকে আটকে রাখে, এ সময় জসিম বলে চার দিন আগে ঘর ভাড়া নিয়েছি আমি এ ব্যবসা করি না এই ব্যবসা পরিচালনা করে আমার প্রথম বউ কোহিনুর বেগম,শারমিন আক্তার জানায় এই চার দিনে আমার কাছে পাঁচজন খদ্দের এসেছে প্রত্যেকে আমাকে ৫০০ করে টাকা দিয়ে যায়।
এলাকাবাসীর চাপে জসিম বাউফল পৌরসভার চারটি স্পটের কথা বলে এবং সেখানে রীতিমত পতিতা বৃত্তি ব্যবসা পরিচালিত হয়ে আসছে,জসিম উপজেলার দাসপাড়া ইউনিয়নের মৃত শাহ আলম বেপারীর ছেলে এবং শারমিন বগা শাপলা খালি এলাকার মাতুব্বার বাড়ীর মেয়ে। এলাকাবাসী তাদেরকে ফ্লাট বাসার বাহির থেকে আটকে রেখে বাউফল থানায় ফোন দেয়। কিছুক্ষণ পর এস আই নাসিরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে উপস্থিত হলে ফ্লাট বাসা বাহির থেকে খোলা হলে দেখা যায় জসিম ও শারমিন জানালার গ্রিল ভেঙ্গে  পালিয়ে যায়।
এ ব্যাপারে এস আই নাসির বলেন আলামত পেয়েছি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com