1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা ‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

বাউফলে বিপুল পরিমাণ চাপিলা মাছ জব্দ সহ আটক ৩

অলি মৃধা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে
 নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা আইস ফ্যাক্টরী থেকে বিপুল পরিমাণ চাপিলা মাছ (জাটকা ইলিশ) জব্দ সহ ৩ জন অসাধু মাছ কারবারিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে জেল ও মাছগুলো বিতরণ করা হয়েছে।
কালাইয়া নৌ পুলিশ জানান, সোমবার (১১ই মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল মৎস্য দপ্তর ও কালাইয়া নৌ পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। এসময় কালাইয়া লঞ্চঘাট সংলগ্ন পূর্ব পাশে মেঘনা আইস ফ্যাক্টরী থেকে ১০ ড্রাম চাপিলা মাছ (জাটকা ইলিশ) জব্দ করে এবং মাছের সাথে জরিত থাকা অসাধু মাছের কারবারি ৩ জনকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন ১/আব্দুল লতিফ খাঁ (৪৫), পিতা মোঃ শাহজাহান খাঁ, গ্রাম- চন্দ্রদ্বীপ ৬নং ওয়ার্ড, বাউফল। ২/মোঃ ইব্রাহিম খাঁ (৩২), পিতা মোঃ মন্নান খাঁ, গ্রাম- চরমিয়াজান ২নং ওয়ার্ড, চন্দ্রদ্বীপ, বাউফল। ৩/মোঃ স্বপন মোল্লা (২৫), পিতা মোঃ সিদ্দিক মোল্লা, বাশ বাড়িয়া ৮নং ওয়ার্ড, দশমিনা।
এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, ওই অসাধু মাছ কারবারি ৩জনকে আটক প্লাস মাছগুলো জব্দ পূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী কে অবগত করা হলে তিনি দ্রুত এসে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি চত্বরে জনসম্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর জব্দকৃত মাছগুলো উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সহ স্থানীয় গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। আমাদের এধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com