1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী

বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান, ব্যবসায়ী আটক

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে
বাগেরহাটে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরীর সরজ্ঞামসহ মোঃ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শুক্রবার (১৫মার্চ) বিকাল ৫টার দিকে বাগেরহাট পৌরসভার দশানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ লক্ষ জাল টাকা, টাকা তৈরীর পেপার, ডায়েস ও রংসহ টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ফয়সাল গত চার মাস ধরে দশানি এলাকার একটি ছয়তলা ভবনে ভাড়া থেকে জাল টাকা তৈরী ও ব্যবসা পরিচালনা করছিলেন। সে বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের মহিউদ্দিন শেখ এর ছেল। ঈদকে সামনে রেখে তিনি এই জাল টাকা তৈরি করছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, ঈদকে সামনে রেখে বিপুল পরিমান জাল টাকা তৈরী ও মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দশানী এলাকার যদুনাথ স্কুল এন্ড কলেজের সামনে একটি ছয় তলা ভবনে অভিযান চালানো হয়। এসময় ১৬ লক্ষ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com