1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

বাগেরহাট কচুয়ায় ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‎রাসেল শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে
‎বাগেরহাটের কচুয়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্ত সবুজ কচুয়া গড়ার কারিগর মানবিক উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
‎বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ ) বিকাল ৪ ঘটিকায় উপজেলা গেটের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম,বাবুল শেখ, অনুফা হালদার, সাবিনা ইয়াসমিন, নাজমা আক্তার  সহ প্রমুখ।
‎এ সময় বক্তারা বলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ একজন সৎ, দক্ষ, সাহসী এবং কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তার নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে রাজনৈতিক প্রভাবের কারণে যে সকল কাজ কোনো প্রশাসনিক কর্মকর্তা হাতে নিতে পারেননি, তিনি কয়েক মাসের মধ্যেই তার অনেক কাজ বাস্তবায়ন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ প্রত্যক্ষ করেছে। পরিবার-পরিজনকে ফেলে গভীর রাতে সাইকেল চালিয়ে খোঁজ খবর নিয়েছেন অসহায় মানুষের। ফলে অল্পদিনেই তিনি হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা।
‎বক্তারা আরও বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। পাশাপাশি তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমন একজন নিষ্ঠাবান কর্মকর্তার এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, বরং কচুয়া উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার মাধ্যম।
‎তারা আরও বলেন, আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও কেএম আবু নওশাদ এর বদলি আদেশ বাতিল করবেন। পাশাপাশি, কচুয়া উপজেলার অসম্পূর্ণ কাজগুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ দেওয়ার আহবান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com