1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

বাগেরহাট জেলা কারাগারে বন্দির মৃত্যু

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে
বুধবার বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার শংকর মজুমদার জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত মো. কামাল হোসেন মিজান (৪৩) জেলার মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙা এলাকার বাসিন্দা।
জেল সুপার শংকর মজুমদার বলেন, রাত সাড়ে ১০টার দিকে বন্দি কামাল হোসেন মিজান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়া তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জেল সুপার বলেন, কামাল হোসেন মিজান গত বছরের ১১ নভেম্বর বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার হন। ওইদিন থেকে তিনি জেলা কারাগারে ছিলেন।
বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, কামাল হোসেন মিজান নামে এক বন্দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com