1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

বাদাঘাট স্কুল এন্ড কলেজে সদ্য প্রয়াত ভূমিদাতাদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল করিম বিভাগীয় বিশেষ প্রতিনিধি সিলেট (১)
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৪ বার পড়া হয়েছে
বাদাঘাট স্কুল এন্ড কলেজে সদ্য প্রয়াত ভূমিদাতাদের স্বরণে দোয়া মাহফিল
বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একমাত্র মহিলা ভূমিদাতা মরহুমা মোছাঃ ছায়ারুন নেছা ও অন্যতম ভূমিদাতা মরহুম  খায়রুল বাশার বাবুলসহ অন্যান্য মরহুম প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ পরিবারের উদ্যোগে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) কমরুদ্দিন, সিরাজুল ইসলাম আলিম মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা মুজাহিদ উদ্দিন, সিনিয়র শিক্ষক ফয়সাল আহমদ, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কোম্পানিগঞ্জ),  এর প্রধান শিক্ষক মাস্টার আব্দুল আউয়াল, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. বুরহান উদ্দিন, রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসার সুপার মাও. হাবীব আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি, সিলেট সদর পূর্ব উপজেলার সেক্রেটারি মাওঃআবুল বাশার, সিলেট সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ওলিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোশাহিদ আলী, সাইফুল আলম, আব্দুল খালিক, কামাল আহমদ, আজির উদ্দিন, হারুনুর রশীদ, মাওঃআনোয়ার হোসেন, মোঃআব্দুল মান্নান, সাবিল আহমদ, রেদওয়ান আহমদ। শুরুতে কোরআন তেলায়াত করেন নোমান আহমদ। এছাড়াও বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com