1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান এর পিতা আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিন হাওলাদার এর নামাজে জানাযা অনুষ্ঠিত

এ. কে. এম জহিরুল আমীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে
বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক এর পিতা আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিন হাওলাদার( ১০৪)  এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
২০ডিসেম্বর বুধবার বাদ আসর সরকারী বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের মাঠে প্রথম নামাজে জানাজায় বরিশাল জেলা আওয়ামীলীগ’র সভাপতি মাননীয় সংসদসদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি মাননীয় সংসদসদস্য রাশেদ খান মেনন, বরিশাল জেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক সাবেক সংসদসদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস,  বীর বিক্রম মাহাবুব উদ্দিন আহম্মেদ  (এসপি মাহাবুব), কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কার্যকরী পরিষদের সদস্য আনিসুর রহমান, শেরই বাংলা ফাউন্ডেশন’র চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি জিয়াউল হক মিন্টু,এটিএম মোস্তফা সরদার, মোঃআব্দুল হাই (বিডিএম),উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা , শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উত্তর নাজির পুর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com