1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোংলায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচন থেকে সড়ে দাড়াঁলেন মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ড. রফিকুল ইসলাম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা কুড়িগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ঈশ্বরদীতে দাঁড়িপাল্লার স্মরণকালের বিশাল শোডাউন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা দুরভিসন্ধিমূলক, এই নির্দেশনা প্রত্যাহার করতেই হবে- পীর সাহেব চরমোনাই সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানালো কে? অন্তর্বর্তী সরকারের ‘গৌরবগাঁথা’ ফাঁস করলেন রোবায়েত ফেরদৌস মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া

বালুচরে আওয়ামী সন্ত্রাসী আলতাফ হোসেনের হামলায় আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্তের জেরে আওয়ামী সন্ত্রাসীর হামলায় ৫ জন আহত হয়েছে
মর্মে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার খাসমহল বালুচর এলাকা সংলগ্ন মুন্সি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত ঐ ৫ ব্যক্তিকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই ঘটনায় সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়
বালুচর ইউনিয়নের খাস মহল বালুচর গ্রামের বাসিন্দা
সাত্তার মঙ্গলবার সকাল অনুমান দশটার দিকে তার বসত বাড়ি থেকে বের হওয়ার সময়, পূর্ব থেকে উট পেতে থাকা বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সন্ত্রাসী মোঃআলতাফ হোসেন (৫০) ও তার সন্ত্রাসী বাহিনীর মোঃ রুবেল (৪০) মোসাঃ বুলু বেগম (৪২),সর্ব পিতা-মৃত আব্দুর রব,মোঃ রবিন (২৫) পিতা আলতাফ হোসেন, মোঃ রাফি (২৪), পিতা মোঃ মাসুম,মোঃ লিয়াকত ভান্ডারী (৫০) জাহিদুল (৩০) পিতা লিয়াকত, ও অন্যান্য সদস্যরা তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে তাকে এলোপ্যাথারি ভাবে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়,পরে এই খবর পেয়ে তাকে উদ্ধার করতে
আসেন তার বাড়ির লোক জন,পরে তাদেরকেও সন্ত্রাসী মোঃআলতাফ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীরা
মধ্যযুগি কায়দায় মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নীলা ফুলা যখম করে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বলেন দীর্ঘদিন যাবত
আওয়ামী সরকার থাকাকালীন সাধারণ জনগণের উপর জমি সংক্রান্তের জেরে অবিচার ও নির্যাতন দাঙ্গা হাঙ্গামা চালিয়েছে আওয়ামী লীগের ধূসর সন্ত্রাসী মোঃ আলতাফ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীরা এখন ও তা চলমান, আমরা দেশে জনগণের কাছে এর সুস্থ বিচার চাই।

এই বিষয়ে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com