1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা কাউখালীতে ব্রি ধান ১০৩ এর বাম্পার ফলন হয়েছে/কৃষকদের মুখে হাসি বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো সামিউল ইসলাম সামির হারানো মোবাইল ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধের উপর গণ শুনানি অনুষ্ঠিত ডিজি স্বাস্থ্য এর মহানুভবতায় পুণবহাল হলেন মমোকহার চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন মাদারীপুর ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার যুবক গ্রেফতার দুর্নীতি- প্রতিদিনের জীবনে নগ্ন বাস্তবতা কলাপাড়ায় প্রতিদিন কোটি টাকার বামন চিংড়ি বিক্রি আজ ১১ই ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের পথসভায় হাজারো নেতা কর্মীর ঢল

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
Oplus_16908288
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পথসভায় হাজারো নেতা কর্মীর ঢল নামে। পথসভায় যোগদান করে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি এ জেড এম রেজওয়ানুল হক।১৩ নভেম্বর বিকেল পাঁচটায় কাজিহাল ইউনিয়নের  আটপুকুর হাট বাজারে এক বিশাল পথ সভা আয়োজন করা হয়। পথ সভায় সভাপতিত্ব করেন কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার, পার্বতীপুর উপজেলা বিএনপির জন্য সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান,
শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া,বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্ডল।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ,
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড,
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী হাল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন বিগত সময়ে
যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের মধ্যে অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
কিন্তু তিনি কখনো কারো উপর প্রতিশোধ নেননি,আমরাও তাঁর আদর্শ লালন করে সকলকে নিয়ে আগামীতে ধানের শীষের বিজয় অর্জন করতে চাই।আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
এ সময় তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com