1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

বিএনপি নেতার ওপর হামলা বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

সবুজ হাওলাদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে
বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় পাথরঘাটা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনকে (৪২) কারাগারে পাঠিয়েছেন বরগুনা আদালত।এর আগে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার বন বিভাগ অফিসের সামনে থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। এনামুল হোসাইন চরদুয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী মাসুম মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পথিমধ্যে তাদের ওপর হামলা চালিয়ে দুই শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৪ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ওই মামলায় এজাহারভুক্ত আসামি এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com