1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

বিদ্যালয়ের প্রবেশদ্বারে জলাবদ্ধতা, দূর্ভোগ শিক্ষার্থীদের

লক্ষ্মণ রায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

চলতি বর্ষার শুরু থেকেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে পাকা রাস্তার মোড় ও সোনাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রবেশদ্বারে।পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার বাজার থেকে ৩০০ গজ উত্তরে সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত।

সোনাহার জোড়াপুল হয়ে একটি পাকা রাস্তা, সোনাহার টু দেবীগঞ্জ সড়কে সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বারে এসে মিলিত হয়।এই দুই রাস্তার কার্পেটিং এর সময় সংযোগস্থলটি নিচু করা হয় এবং পানি নিষ্কাশনের ব্যাবস্থানা থাকায়, বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়।এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,”সোনাহার বাজার যাওয়ার অন্যতম রাস্তা এটি।শত শত স্কুল ছাত্র-ছাত্রী, সাধারন পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে।পানি জমে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারনে, দূর্ঘটনা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।”

সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রাজ্জাক দুলাল স্যারের সাথে কথা বললে তিনি বলেন,”আমাদের বিদ্যালয়ের প্রবেশদ্বারের এই জলাবদ্ধতার কারনে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।ঘটছে দূর্ঘটনা। বর্ষাকাল চলছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হতে পারে। এই জলাবদ্ধতার বিষয়টি নিয়ে খুবই চিন্তায় আছি।যখন রাস্তাটি কার্পেটিং করা হয় তখন অভিযোগ করেছি কিন্তু আমাদের কথা ওনারা শোনেন নি।আমার বিদ্যালয়ের ছাত্রীদের সুরক্ষার্থে দ্রুত এর সংস্কার চাই”।

দেবীগঞ্জ উপজেলার উপ সহকারী প্রকৌশলী জনাব আবুফজল হোসেনের সাথে কথা বললে তিনি জানান,”এ বিষয়ে আমি অবগত ছিলাম না।কেউ ইতিপূর্বে কেউ কোন অভিযোগও করেন নি।যেহেতু জানতে পারলাম, আগামীকাল(৯ জুলাই মঙ্গলবার) সুপারভাইজারকে পাঠিয়ে দিবো এবং পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনের ব্যাবস্থা করে দিবো”।

 

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com