1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

বিদ্যালয়ে ক্যাপ বিতরণ আর সেই ক্যাপে বিদ্যালয়ের বানান ভুল

মোঃ রাকিব বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দিগ্রাম উপজেলার চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ক্যাপ বিতরণ।আর সেই ক্যাপেই বিদ্যালয়ের বানান গুলো ভুল।
আর সেই ক্যাপকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের অভিভাবক এর ক্ষোভ। যেখানে ক্যাপের সামনে বিদ্যালয়ের নাম দিয়ে প্রিন্ট করা। সেখানে লিখিত ভাবে থাকার কথা, (চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়) সেখানে বিদ্যালয় কতৃপক্ষ লিখিত ভাবে প্রিন্ট করতে দিয়েছেন। (চাকলামা সরকারি প্রাথমিক বিদ্যালয়)
এবিষয়ে শিক্ষার্থীদের অভিভাবক এর কাছে জানতে চাইলে তারা বলেন,এই সামান্য বিষয়ে এত গুলো শিক্ষক শিক্ষিকা থাকার পরেও যদি বিদ্যালয়ের নাম ই ভুল করে তাহলে কি শিক্ষা দেবে আমাদের ছেলে মেয়েকে।
গ্রামের বিদ্যালয় হিসেবে আমরা আমাদের ছেলে মেয়েকে কাছেই পড়াতে পারলে অনেকটা সুবিধা হয়।খেটে খাওয়া মানুষদের জন্য এই সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোই আশা ভরসা।তবে শিক্ষকদের এই যদি হয় দায়িত্ব তাহলে বাচ্চাদের কে কি শেখাবে তারা
এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দের কাছে জানতে চাইলে, তারা বলেন এইটা একটা ত্রুটিপূর্ণ হয়েছে। তবে এইটা দ্রুত আমরা আবারও পুনরায় বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com