1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

বেনাপোল কাস্টমসে যাত্রীর কাছ থেকে বিপুল পরিমান ডলার জব্দ

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা যাত্রীর কাছ থেকে ৭৬৪০০ আমেরিকান ডলার জব্দ করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। মঙ্গলবার সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে।
শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মোঃ শায়েক আরেফিন জায়েদি জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশী মহিলা যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের ভিতর অবস্থান করে।
পরে যাত্রী মহিলাটি ইমিগ্রেশনে আসলে সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় আমেরিকান ডলার। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লক্ষ টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com