1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

বেনাপোল পুটখালি সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারত পাচারের সময় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। যার ওজন ২ কেজি ৩৬০ গ্রাম।
শনিবার (১৬ ডিসেম্বর ) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়। এক পর্যায় তার শরীরে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
২১ ব্যাটেলিয়ন বিজিবির অধীনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com