1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

ভোলায় বিএনপির কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

রিয়াজ ফরাজি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে
ভোলায় জেলা বিএনপির আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারে কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার) ২৭ ই মার্চ বিকেলে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (অনলাইনে) উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যোগ দিয়ে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্য তিনি বলেন, আওয়ামীলীগ সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দী করে রেখেছেন। তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। জ্বালানি তেল, গ্যাস নিত্য পণ্যসহ দেশে এমন কোন কিছু নেই যার দাম দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি না করেছে। যাকে যেই জায়গার দায়িত্ব দেয় সে সেখানেই লুটেপুটে খাচ্ছে। সরকার কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। এমনকি কথায় কথায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে।
পুরো দেশে আজ অবরুদ্ধ ও দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। রমজানেও প্রত্যেক দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অচিরেই সরকার গঠন হবে। তাদের নেতৃত্বেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম,যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নূরুল ইসলাম নয়ন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন,লালমোহন উপজেলা সভাপতি তাহরাত হাফিজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ফারুক মিয়া,
যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সোপান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবির মিয়া, পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার হুমায়ূন কবির পালোয়ান, ফাইজুল কমিশনার, বোরহানউদ্দিন উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি মো. সবুজ, সহ আরও অনেকেই।
এসময় বক্তারা বলেন, সদ্য অনুষ্ঠিত ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একতরফা (ডামি নির্বাচন)জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ স্বাধীনতার ৫১ বছর পরেও আমাদের ভোটাধিকার নেই, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, সরকারি পৃষ্ঠপোষকতায় লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, অর্থনীতির ভঙ্গুর অবস্থায় ব্যাংক গুলো বন্ধ হয়ে যাচ্ছে দেশের এমন করুন অবস্থায় জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মারা যাওয়া নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।
এসময় ইফতার মাহফিলে স্বেচ্ছা সেবকদল, শ্রমিকদল, ছাত্রদল এবং বিভিন্ন দলের নেতা কর্মীরাসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com