1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ভোলা চরফ্যাশনে নদীর পাড় থেকে একটি গলাকাটা লাশ উদ্ধার

হিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

চরফ্যাশনে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অটোরিকশা চালক মো. হারুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com