1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

মনপুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং

মোহাম্মদ মেহেদী হাসান।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার পরিবর্তে ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ভোলার  মনপুরা উপজেলা যুবদল।রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট বাজারে যুবদল কার্যালয়ের সামনে , দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয় পরে কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে দুই জন চিকিৎসকের একটি টিম দ্বারা ২০০ জন গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করে মনপুরা উপজেলা যুবদ  । এসময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে বাদ যোহর দোয়া মোনাজাতের আয়োজন  করা হয় মনপুরা উপজেলা যুবদলের ।মেডিকেল ক্যাম্পে বক্তব্যে মনপুরা যুবদলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই বাংলাদেশে যে কোন দুর্যোগের আগে ও পরবর্তী সময়ে আমরা তৃণমূল মানুষের কাছে ছুটে যাচ্ছি। এবারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কাটার আয়োজন না করে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহন করেছি। দেশব্যাপী একইভাবে আমাদের এ কর্মসূচি চলমান।ফ্রি মেডিকেল টিমে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজি, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামসুদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, যুবদল নেতা আব্বাস উদ্দিন, ইলিয়াস, সাখাওয়াত, মাকসুদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com