নরসিংদীর মনোহরদীতে সরকারী শিশু পরিবার(বালক)পরিদর্শন ও এতিম শিশুদের সাথে ইফতার করেছেন নরসিংদীর জেলা প্রশাসক। সোমবার(১৮ মার্চ)উপজেলা প্রশাসন ও সরকারী শিশু পরিবার,মনোহরদী,নরসিংদীর আয়োজনে উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর গ্রামে অবস্থিত সরকারী শিশু পরিবার(বালক)পরিদর্শন করেন নরসিংদী জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড.বদিউল আলম ।এরপর তিনি সরকারী শিশু পরিবারের(বালক)এতিম শিশুদের সাথে কুশলবিনিময় ও ইফতারে অংশগ্রহণ করেন।এ সময় নরসিংদী জেলার এডিসি মোস্তুফা মনোয়ার,মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার,হাছিবা খান,সহকারী কমিশনার(ভূমি)মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া,উপজেলা সমাজসেবা অফিসার,মনির হোসেনসহ শিশু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।