1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা ‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

মনোহরদীতে ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ তলা ফাউন্ডেশনে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে উপজেলা শিক্ষা অফিস,মনোহরদী কর্তৃক আয়োজিত শুক্রবার(১৫ ই ডিসেম্বর)খিদিরপুর ইউনিয়নে অবস্থিত ২৪ নং চর আহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান মহোদয়ের সভাপতিত্বে উপজেলাধীন ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ তলা ফাউন্ডেশনে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
উক্ত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কৃতি সন্তান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সম্মানিত সচিব,জনাব ফরিদ আহাম্মদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি,প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা পর্ব শেষে ৫ তলা ফাউন্ডেশনে ৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,অনুুষ্ঠানের প্রধান অতিথি,প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রনালয় এর সম্মানিত সচিব,জনাব ফরিদ আহাম্মদ।বিদ্যালয়গুলো হলো,২৪ নং চর আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা,২৫ নং এল.কে ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা,১৯ নং পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা এবং ৩৭ নং চরগোহাল বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা ভবন নির্মাণ।এ সময় ঢাকা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার,জনাব ইকবাল হোসেন বিপিএম এবং সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com