1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

মাওলানা লুৎফর রহমান ব্রেন স্ট্রোকে আক্রান্ত

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, প্রখ্যাত আলেমেদ্বীন ও মুফাসসিরে কোরআন রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের কৃতি সন্তান মাওলানা লুৎফর রহমান হুজুর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।পরিবারের সদস্যরা উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
আজ বুধবার সকাল পৌনে দশটায় রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়ীতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন উনার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।আবু সালমান মোহাম্মদ আম্মার জানান, তার বাবা মাওলানা লুৎফর রহমান আজ বুধবার সকাল পৌনে দশটায় হটাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে বাড়ীর লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল নিয়ে যান। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে মাওলানা লুৎফর রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডি ইবনেসিনা হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।তিনি আরো জানান, ২০২১ইং সনে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি এও জানান, আজকে মেজর ব্রেন স্ট্রোক করেছেন তার বাবা।
প্রখ্যাত এ আলেমেদ্বীন মাওলানা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসাবে দেশে ও বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে মাওলানা লুৎফর রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com