1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নওয়াব আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এলাকায় ভিজিএফের উপকারভোগীর তালিকা সংক্রান্ত সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ অনুযায়ী, সাংবাদিক বিকাশ বাছাড় ভিজিএফ কার্ড বিতরণ সংক্রান্ত বিরোধ এবং এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে রাতে গোয়ালদা বাজার এলাকায় তার ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। অভিযোগ রয়েছে, তিনি এর মধ্যে ৪০টি কার্ড ওয়ার্ড সভাপতির কাছে এবং কয়েকটি কার্ড স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রদান করেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে চর-গোয়ালদাহ এলাকায় ইউপি সদস্য দিলীপ কুমারের সঙ্গে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইউপি সদস্য শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাংবাদিকের দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়,
 ভিজিএফ চালের কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশ করেন। পরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ তাকে ফোন করে গোয়ালদাহ বাজারে ফরমান খানের দোকানে যেতে বলেন। সেখানে পৌঁছে অপেক্ষার সময় রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। সংবাদটি মুছে না ফেললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন আকিদুল ইসলাম আখি (৪৮), মতিয়ার রহমান বাবু (৫৫) ও শ্যামল মণ্ডল (৫০)। তাদের বাড়ি গোয়ালদহ, থানা শ্রীপুর, জেলা মাগুরা।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com