1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ মঙ্গলবার এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ*ভি*যা*নে ‌দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

মাদক মুক্ত ও নেশার আসক্ত হতে রক্ষা করতে হবে

মোঃ মোবারক হোসেন নাদিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

বিকাল ৩ ঘটিকার, নরসিংদীর-৩ আসন শিবপুর উপজেলার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা মহোদয় কে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,কলেজ গেট চত্বরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। শিবপুর কলেজ গেইট গোলচত্বরে মাছিমপুর ইউনিয়নবাসী কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

এর আগে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সিরাজুল ইসলাম মোল্লা সংবর্ধনা অনুষ্ঠানে আরও বলেন, শিবপুরবাসী শান্তিতে থাকার জন্যই আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কোন অবস্থাতেই শিবপুরে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবেন না, ছেলে মেয়েদের হাতে মাদক তুলে দিতে পারবেন না। আমি চাই না কোন ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে।মাদক-সন্ত্রাসীদের ভাল হয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিবপুরের কোথাও যদি মাদক-সন্ত্রাসে কেউ জড়িত থাকেন, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আগামী দিনে শিবপুরের বাকী উন্নয়ন কাজ পর্যায়ক্রমে সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ।

শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপদেষ্টা সদস্য আবদুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাষ্টার ও অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com