1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

মানিকগঞ্জে কৃষকদের মানববন্ধন

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বিএডিসির সেচ ব্যবস্থা ধ্বংস করে তিন ফসলি জমি থেকে মাটিকাটা ও কৃষি জমিতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এর আগে এসিল্যান্ড ও ইউএনও বরাবর আবেদন করেছিল তারা।
বুধবার(২৪ জানুয়ারি) দুপুরে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পূর্ব জইল্যা চকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘জইল্যা গ্রামের কৃষক পরিবার ও এলাকাবাসী’র ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর আমরা মাটিকাটা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে গণ স্বাক্ষর করেছিলাম। এ বছরও আমরা গণ স্বাক্ষর করেছি। তারপরও ভূমি খেকোরা ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। গতবছর রাতের আঁধারে মাটি কাটলেও এবার তারা প্রকাশ্যে দিনের বেলায় মাটি কাটছে। মাটি কাটতে নিষেধ ও প্রতিবাদ করলে তারা বিভিন্ন রকমের হুমকিধামকি দিচ্ছে।
সুলতানা বিবি বলেন, জইল্যার চকে আমাদের ফসলি জমে রয়েছে। বর্তমানে সেখানে ভুট্টার চাষ করেছি। আমাদের জমি ঘেঁষে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটা মালিকেরা। এভাবে মাটি কাটলে আমাদের জমিও ভেঙে পরবে। আমরা অবৈধ মাটিকাটা বন্ধ চাই।
মানববন্ধনে সোলেমান মিয়া বলেন, জইল্যার চকে আমার চার বিঘা জমি রয়েছে। গতবছরও ভূমি খেকোরা আমার জমির পাশ থেকে কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করেও মাটিকাটা বন্ধ করতে পারি নাই। এবারও ভূমি দস্যুরা আমার জমির পাশ থেকে মাটিকাটা শুরু করেছে। মাটি কাটার ফলে এর মধ্যেই জইল্যার চকে কয়েকটি ফসলি জমি পুকুরে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন তিনি যেন আমাদের কৃষিজমি রক্ষার একটা ব্যবস্থা করে দেন।
সাকিবুল হাসান বলেন, অবৈধভাবে মাটি কাটার জন্য বিএডিসির সরকারি সেচ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তারা দিনে রাতে জইল্যার চক থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। আমরা আমাদের কৃষি জমি রক্ষার জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছি। আশা করি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। যারা অবৈধ মাটি কাটার সাথে জড়িত তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com