1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়ল বসতবাড়ি

এনামুল হক, মান্দা উপজেলা প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ বার পড়া হয়েছে
মান্দায় আগুনে পুড়ল বসতবাড়ি
নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে মাটির একটি দোতালা বাড়ি। শুক্রবার গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
গৃহকর্তা মোশারফ হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে দোতালার উত্তরপাশের একটি ঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুনে ২৫ হাজার টাকা সহ বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে গেছে।
প্রতিবেশী জাহাঙ্গীর আলম বলেন, ‘গভীর রাতে মোশারফের দোতালার ঘরে আগুন লাগার বিষয়ে টের পেয়ে ডাক-চিৎকার শুরু করি। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুনের নেভানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।’ মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিউর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িটি পুড়ে যায়।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুরো বাড়িটিই পুড়ে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com