1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

মিয়ানমারে পাচারকালে জ্বালানি তেলসহ আটক -৬

মোঃ নুরুল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
সীমান্তের ওপারে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মিয়ানমারের পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও জ্বালানি তেলসহ ৬ পাচারকারিকে আটক করেছে পোস্ট কার্ড। কোস্টগার্ড পূর্বজুনের গণমাধ্যম কর্মকর্তা ল্যপট্যান্ট কর্নেল এস এম তাহসিন রহমান জানান। শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নেরে শাহ পরীর দ্বীপ এবং রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি সংলগ্ন নাফ নদীতে পৃথক অভিযান চালানো হয়।
তাহসিন বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরির দ্বীপ সংলগ্ন  সৈকতের জাউবন এলাকায় শুল্ক ফাকি দিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল মজুদ করার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে নাফ নদীতে অবস্থানকারী সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড থামার জন্য নির্দেশনা দেন,  কোষ্টগার্ড সদস্যদের উপস্থিতিতে পাচারকারী ট্রলারটি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা চালায়,  এক পর্যায়ে ট্রলারটি দাওয়া দিয়ে নাফ নদীর মোহনায় জব্দ করতেই সক্ষম হয় । এ সময় ট্রলারে থাকা পাঁচজনকে আটক করা হয়, পরে ট্রলারটি তল্লাশি  চালিয়ে ২১ বস্তা রসুন , ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কিট, ও ৩৭ লিটার ডিজেল।
এতে আটক করা হলো টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব (৪৩),মোহাম্মদ সেলিম (২৬),মোহাম্মদ জসিম উদ্দিন(১৮, মোহাম্মদ মহিবুল্লাহ  (১৮),রিদওয়ান (২২)।
এদিকে রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার পাচারকালে পৃথক আরেক অভিযানে বেশ কিছু পরিমাণ খাদ্য সামগ্রী জ্বালানি তেলসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা এস এম তাহসিন রহমান।
এতে আটক মোঃ শফিউল্লাহ (৪৮)টেকনাফ সদর ইউনিয়নের বড়তলী এলাকার বাসিন্দা। এ সময় উদ্ধার হয়েছে ৪ বস্তা তাল,  ৪ বস্তা চিনি,  ৭ বস্তা ময়দা,  ১২০ লিটার অকটেন,  ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট,  ৪ প্যাকেট  চানাচুর,  তিন প্যাকেট সুজি, ১০ প্যাকেট হুইল সাবান, ১ প্যাকেট নুডলস, ২ প্যাকেট আটা, ১ কেজি মরিচের গুঁড়া,  ৪ কেজি ডাল,  ৫ লিটার পামুয়েল, দুইটি স্টারসিপ দুধ, ও অন্যান্য কিছু সামগ্রী।
লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান।  রোববার টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী সংলগ্ন এলাকায় নাক নদী দিয়ে পাচারের জন্য মাছ ধরার ট্রলারে বেশ কিছু পরিমাণ খাদ্য সামগ্রী জ্বালানি তেলসহ মজুদের খাবার,  কোস্টগার্ডের পৃথক একটি দল অভিযান চালায়। এতে সন্দেহ জনের ট্রলারটি ঘিরে ফেললে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা চালায়, পরে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারটি তল্লাশি করে  উল্লেখিত খাদ্য সামগ্রী ও জ্বালানি তেলসহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। তাহসিন জানান আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com