1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

মিরপুরে অভিনব কায়দায় মিটার চুরি

মো মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে অভিনব কায়দায় মিটার চুরি করে টাকা দাবী করার অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোমবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছাতিয়ান, কুর্শা ও পোড়াদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১৬ টি মিটার চুরি হয়েছে এবং প্রত্যেকটিই রাইস মিলের মিটার বলে জানা গেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী স্বরুপদহ খাঁ পাড়া এলাকার সামসুদ্দিন জোয়ার্দারের ছেলে এমদাদুল হক জোয়ার্দার গত ৫/২/২৪ দিবাগত রাতে যেকোন সময় অজ্ঞাত আসামীরা আমার রাইস মিলের মিটার চুরি করে নিয়ে যায়। মিটার নং ১৬৫৩৭৯০৭,হিসাব নং ৮১৬/৬১০০। সে সময় পোলের সঙ্গে ০১৭৮৭৭৫১২০৭ মোবাইল নাম্বারটি রেখে দিয়ে যায়। পরে সকালে ওই নাম্বারে ফোন দিলে আমার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা দাবি করে। সে সময় তারা বলে মিটার আশপাশে আছে এবং ৫০০০ টাকা দিলে সেই মিটার ফেরত দিতে চাই। তাৎক্ষণিক আমি টাকা দিতে ব্যর্থ হলে পরবর্তীতে তারা আর ফোন রিসিভ করে না। পরবর্তীতে আমি পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা থানায় এসে একটি অভিযোগ দিতে বলে। সে মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় আমরা ১৬ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ থানায় অভিযোগ দিয়েছি।এব্যাপারে মিরপুর এলাকার পল্লী বিদ্যুৎ এর ডিগিএম আনন্দ কুমার কুন্ডু জানান-আমার এলাকায় ৭জনের ব্যাপারে এরকম অভিযোগ পেয়েছি।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের থানায় অভিযোগ করতে বলেছি।মিরপুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন – এ ব্যাপারে কিছু অভিযোগ পেয়েছি।তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের ধরার জন্য আমার অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com