1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

মিরপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারীর সম অধিকার-সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার (৮ মার্চ) সকালে মিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি মিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মিরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে শেষ হয়।পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা)  আসনের মাননীয় সংসদ সদস্য কামারুল আরেফিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা তথ্য অফিসার হাসি খাতুন,কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু,মিরপুর প্রেসক্লাব এমপিসির আহবায়ক সুমন মাহমুদ,সাংবাদিক আব্দুল আওয়াল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কামারুল আরেফিন এমপি বলেন-বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য যে মানুষটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে বিভিন্ন কর্ম ক্ষেত্রে নারীরা যেভাবে অংশগ্রহণ করছে সেই সুযোগ তিনি করে দিয়েছেন। যার ফলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পুরুষের পাশাপাশি নারীরা সমানে ভূমিকা পালন করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com