1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুর,নজরুল নিকেতনের জায়গা দখলের অভিযোগ

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন,কবিতীর্থ দৌলতপুরে অবস্থিত নজরুল নার্গিস বিদ্যানিকেতনের পাশে নজরুল নিকেতনের নামে দান করা জমি দখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে জমিদাতা পরিবারের সদস্যরা নজরুল নিকেতনের যায়গায় গাছ লাগিয়ে দখলের অপচেষ্টা চালায় বলে মুরাদনগর উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন শিক্ষক,জনপ্রতিনিধি সহ কবি পত্নী নার্গিস পরিবারের লোকজন।

ইউপি সদস্য জাকির হোসেন জানান ১৯৯০ সালে দৌলতপুর গ্রামের আব্দুল গনি মুন্সি ও লুৎফর রহমান মুন্সি ৩৩শতক জমি নজরুল নিকেতনের নামে দান করেন। দান করে দিলেও জমি দাতারা বিভিন্ন সময় জমিটি দখলের জন্য বিদ্যালয়ের শিক্ষক,কমিটির সভাপতিসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলাও করেছেন। তাদের দানকৃত জমিটি ফিরে পাওয়ার জন্য কোর্টে মামলা দায়ের করলেও বিজ্ঞ আদালত নজরুল নিকেতনের পক্ষে রায় দিলেও তা অমান্য করে দানকৃত জমিতে থাকা গাছ কেটে বিক্রি করে দেন জমি দাতারা।নজরুল নার্গিস বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন,জমিদাতারা এখন পরিষ্কার করা ৯শতাংশ জমিতে আবারো গাছ রোপন করে জমিটি দখলের পায়তারা করছে। আমরা এটার সুষ্ঠু সমাধান চাই।এ বিষয়ে জমিদাতা লুৎফর রহমান মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বাড়ীতে নেই। গাছ লাগানোর বিষয়ে আমি কিছু বলতে পারছি না,খোজ নিয়ে জানাবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই ঘটনায় অভিযোগ পেয়েছি।নজরুল নিকেতনের নামে দান করা জমি ফেরত নেয়ার কোন সুযোগ নেই। দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com