চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন।বলবৎ থাকবে পূর্বের সকল সুবিধা।
আজ রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ শাখা থেকে- “স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা” অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশে উপ-সচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক থাকবেন তিনি।
এছাড়াও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ এর ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন৷
সূত্র জানায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিলের মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর মেয়র প্রার্থী হিসেবে তাঁকে জয়ী ঘোষণা করে রায় দেন আদালত।
প্রশঙ্গত, স্থানীয় সরকার বিভাগের নথি ও নির্বাচন বিশেষজ্ঞদের ব্যাখ্যা বলছে, ২০২১ সালের নির্বাচিত পরিষদের সঙ্গে মেয়র হিসেবে শাহাদাত হোসেনের মেয়াদও শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারী।




