1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু, আহত -১

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

টেকনাফ-কক্সবাজার মেরিনড্রাইভ কচ্ছপিয়া এলাকার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক দম্পতি একমাত্র কন্যার মৃত্যু।শিক্ষক পরিবারের আবছার উদ্দিনের মেয়ে ফারহানা আফরিন শিফা, রামু থানার গর্জনিয়া কচ্ছপিয়া ইউনিয়ন এলাকার মাস্টার পাড়া ৩নং ওয়ার্ড এবং কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী এইচ এসসি পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে।

সে নিয়মিত বাইকিং করতো, আজ ১১টার দিকে মেরিন ড্রাইভে নিজে বাইকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়।আহত শাহিদুল আমিন তানিব, নামের কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র।সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবক কক্সবাজার সদর ইসলামাবাদ এলাকার বাসিন্দা শহিদুল আমিন (তানিব)। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।টেকনাফ বাহারছড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করছেন জানিয়ে বলেন, আহত যুবক কথা বলতে পারছে না। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com