1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার দারুল হাদিস ভবন উদ্বোধন ও দু’আ অনুষ্ঠিত

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ৪তলা বিশিষ্ট দারুল হাদিস ভবনের উদ্বোধন, সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মিলনায়তনে মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক আছাদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ও টাউন কামিল মাদরাসা এডহক কমিটির সভাপতি ইসরাইল হোসেন।বিশেষ অতিথি, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, টাউন কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, দাতা সদস্য এডহক কমিটি মোঃ ফখরুল ইসলাম, গভর্নিং বডির সাবেক বিদ্যুৎসাহী সদস্য সৈয়দ মুজাম্মিল আলী শরিফ, মাদরাসা গভর্নিং বডির সাবেক সদস্য ও প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল হোসেন, মাদরাসা শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল আলীম, সাবেক অভিভাবক সদস্য সৈয়দ করম আলী, সাবেক জেলা পরিষদ সদস্য জাবেদ আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী মাওলানা আসাদুজ্জামান, জেলা জামে মসজিদের সদস্য খছরুজ্জামান, মাদরাসা সাবেক গভর্নিং বডির সদস্য আসলম হোসেন, মাদরাসা সহকারী অধ্যাপক ও সাবেক শিক্ষক প্রতিনিধি বদরুল হোসেন, সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ) শাহজালাল, সহকারী অধ্যাপক মাওলানা আরমান আলী, সহকারী অধ্যাপক মাওলানা মুহিবুর রহমান, সাবেক গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুর রকীব, মাদরাসা ১ম মুহাদ্দিস মাওলানা কবিরুজ্জামান, মুহাদ্দিস মাওলানা জুনায়েদ আহমদ, সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন, টাউন কামিল মাদরাসা প্রভাষক (গ্রন্থাগারিক) হাফিয নুরুল হক, প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল, ইবতেদায়ী প্রধান মাওলানা ওহিদুজ্জামান আহমদ তালুকদার, সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, সহকারী শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক মিফতাহুল হাসান তামিম, প্রধান অফিস সহকারী মাওলানা মোঃ আব্দুস শহীদ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com