1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ট্রেন ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে চারজন নিহত

এবি সোবাহান সরকার
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে কমিউটার ট্রেন ও বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে দুজন ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছিলেন এবং অপর দুজন ড্রাম ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর দুই ঘণ্টা ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জ স্টেশনের কাছে রঘুরামপুর পৌঁছলে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান।
জিআরপির ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com