1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অস্থিতিশীল অসাংবিধানিক সরকার চায় বললেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন

 ইয়াসিন আহমেদ ফাহিম 
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অস্থিতিশীল অসাংবিধানিক সরকার চায়।

দেশের মানুষ দেশী-বিদেশী এসব ষড়যন্ত্র রুখে দিয়ে ৭ জানুয়ারী ভোট উৎসবের মধ্য দিয়ে উন্নয়ন-অগ্রগতির প্রতীক নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাতে বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি এসময় প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হতে পারলে সন্ধ্যা নদীতে স্বপ্নের সেতু নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমুখ বক্তৃতা করেন। এছাড়াও উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com