1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী ডিবিতে ধরিয়ে দেওয়ার সন্দেহে কলেজ ছাত্র হত্যা অন্যায় ও অসত্য থেকে মুক্ত না হলে এবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায় না : ফুলবাড়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ভাঙ্গাচুরা রাস্তা মেরামত কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫ ভোলা-২ বোরহানউদ্দিন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ভান্ডারিয়ায় খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন

যুবকের মারধরে বৃদ্ধের মৃত্যু

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাগানের পাতা পরিস্কার করা নিয়ে প্রতিবেশেীদের সাথে কথাকাটির জেরে মারধরের ঘটনায় সোবহান মন্ডল নামের ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরারিদহ গ্রামের বাসিন্দা সোবহান মন্ডলের স্ত্রী রোববার বিকালে বাগানে গাছের পাতা পরিস্কার করতে যায়। এসময় প্রতিবেশি কছিমুদ্দিনের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। ওই বাগান নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মামলা মোকদ্দমা রয়েছে।

এরই জের ধরে সোমবার বেলা ১২টার দিকে সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল এলাকায় চায়ের দোকানে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাকে গালিগালাজ করে। একপর্যায়ে রাজু বৃদ্ধ সোবহান মন্ডলকে কিলঘুসি মারলে সে মাটিতে পরে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ছেলে সাইফুল মন্ডল বলেন, পরিকল্পিতভাবে আমার পিতাকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন যাবত তাদের সাথে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান হাসান জানান, বাগানের পাতা পরিস্কার ও জায়গা জমি নিয়ে দ্বন্দ্বে মারপিটে এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com