1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার বটিয়াঘাটা সাবরেজিস্ট্রি অফিসের অফিস সরকারি’র বিদায় সংবর্ধনা কালীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ বিক্রয়ের দোকান উদ্বোধন হরিনাকুন্ডু উপজেলা পেয়াজ রসুনের বাম্পার ফলন গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চার দশক ধরে মন্ত্রীহীন জনপদ, উন্নয়ন বঞ্চনার দীর্ঘশ্বাস নড়াইলে গৃহবধূ সন্তানসহ নিখোঁজ, তিন মাসেও মেলেনি সন্ধান বাগাতিপাড়ায় ফিলোন ফিডস এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চিরিরবন্দরে বাসচাপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী নিহত, ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ দুর্নীতির অভিযোগে থমকে থাকা বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউট নির্মাণকাজ পুনরায় শুরু নালিতাবাড়ী তে দেশ বুলেটিন সংবাদ কর্মীর জীবন হুমকির মুখে, এলাকার মাদক ব্যবসায়ী দের জন্য

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুমকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো: সজিব সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন কর্মসূচী পালিত হয়েছে। আজ ২৮ অক্টোবর সোমবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় আল্ মামুন সুপার মার্কেটে এই মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান।  দুমকী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ প্রমুখ। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় এসময় দুমকি উপজেলা বিএনপি ও যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দিনব্যাপী উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সব বয়সের নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা নিতে ভীড় দেখা যায়।দুপুর সাড়ে ১২ টার দিকে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ ও দুমকী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন এই ক্যাম্প চত্ত্বর পরিদর্শন করেন। জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, শহীদ রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ৪৬ বছর আগে জাতীয়তাবাদী যুবদল গঠন করেন। গতকাল ছিল ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিএনপির কর্ণধর তারেক রহমানের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরন কর্মসূচী সারাদেশে যুবদলের উদ্যোগে পালিত হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com