1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সেতাবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯

রাতের আধারে ২২২ টি সুপারী গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধারে মজিদুল ইসলাম নামের এক কৃষকের ২২২ (দুইশত বাইশ) টি ছোট, বড় ও মাঝারী ধরনের সুপারী গাছ কেটে ফেলে দিয়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করেছে দুবৃত্তরা।

গত মঙ্গলবার (০২ এপ্রিল) রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম ফুলমতি (ঝাকুয়াটারী) গ্রামস্থ মজিদুল ইসলামের সুপারী বাগানে। মজিদুল ইসলাম ঐ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। স্থানীয়সুত্রে জানা যায় যে, মজিদুল ইসলাম গত প্রায় ১৫ বছর পূর্বে তার বসতবাড়ীর পাশে ১০ শতাংশ জমি নিজ নামে ক্রয় করে উক্ত জমিতে সুপারী বাগান তৈরী করে। সেখানে প্রায় ৩৫০ টির মত সুপারী চারা রোপন করে। বর্তমানে সুপারী গাছগুলো প্রায় ০৫ ফিট লম্বা হয়েছে। কয়েক বছরের মধ্যে সুপারী গাছে সুপারী আসবে বলে ধারনা করা হয়। ইতি মধ্যে মজিদুল ইসলাম তার নতুন বসতবাড়ী নির্মান করলে, সেখানে প্রায় ১০০ টি সুপারী গাছ তুলে নিয়ে লাগায়। অবশিষ্ট সুপারী গাছ গুলোর মধ্যে ২২২ টি সুপারী গাছের গোড়ার একটু উপরে ধারালো অস্ত্র দিয়ে কেটে মাটিতে ফেলে দিয়েছে দুবৃত্তরা

এ বিষয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় যে, পারিবারিক কলোহের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। সুপারী গাছ গুলো আর কয়েছ বছরের মধ্যে ফল দিতো। স্থানীয় লোকজন এই ঘটনাকে একটি হত্যাকান্ডের সাথে তুলনা করছে এবং এর সাথে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবী করেন।  অন্যদিকে মজিদুল ইসলাম জানায় যে, পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তার বোন ও বোন জামাইদের সাথে বিরোধ ছিল। তার বোন ও বোন জামাইগন তাকে বিভিন্ন তারিখ ও সময়ে মারপিট করা সহ বিভিন্নভাবে ক্ষতি করার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এই বিষয়ে মজিদুল ইসলাম বাদী হয়ে তার বোন ও বোন জামাইদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা আনায়ন করেন। মজিদুল ইসলাম তাদের বিরুদ্ধে মামলা আনায়ন করায় তারা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটায় বলে তার দাবী। মজিদুল ইসলাম তার বোন জামাই জহুরুল ইসলাম ওরফে ভুট্টু (৫১), ও তার বোন নুরভানু ওরফে নুরবানু বেগমদ্বয় সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা যায়। এ বিষয়ে জহুরুল ইসলাম ওরফে ভুট্টু (৫১), সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ও তার স্ত্রী নুরভানু ওরফে নুরবানু বেগম এই ঘটনার বিষয়ে কিছুই জানে না বলে জানায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ সাংবাদিকদের জানায় যে, ঘটনার একদিন পর মজিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com