1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের ভাই শাহরিয়ার পর্নোগ্রাফি আইনে গ্রেফতার কয়রায় লবণের আগ্রাসন রুখতে বসতি ও কৃষিজমি বাঁচাতে নীতি সংলাপ বাগাতিপাড়ায় দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধানের পালা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা শেরপুর নকলায় কম্বল ও হুইলচেয়ার বিতরণ কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্মপাশায় বোরো ফসলরক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাঠালিয়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাবিতে যশোর জেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলা সমিতির (কপোতাক্ষ) নবীনবরণ, প্রবীণবিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০১৮-১৯ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক বিল্ডিংএর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট গ্যালারির ১১৯ নং রুমে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।
কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।
নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোজাহিদ হোসাইন। প্রবীণদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মো. শাকিল, রেদওয়ান রিয়াদ ও পারভেজ হাসান রুহিন।অধ্যাপক মো. শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রতিবছর যারা রাবিতে পরীক্ষা দিতে আসে তাদের নানাভাবে সাহায্য করা, নতুন শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও নতুন পরিবেশে তাদের মানিয়ে নিতে সাহায্য করে এই সমিতি। এ বছর যশোর থেকে ৫০ জন রাবিতে চান্স পেয়েছে। আমরা আশা করি পরের বছর যেন ১০০ জন চান্স পায়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা সমিতির সভাপতি আবদুল্লাহ আল নোমান। সর্বশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সোহেল হাসান, অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও অধ্যাপক মো. সুমন হোসেন। এছাড়া শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল অনুষ্ঠানে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com